শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আমিরের সঙ্গে শুটিং করেছেন কারিনা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

বলিউড সেনসেশন কারিনা কাপুর আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’য় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতে শুটিং করেছেন তিনি। অনেক পরিশ্রমের মধ্য দিয়ে হয়েছে সেই ছবির শুটিং।

ছবিটিতে আমির খানের সঙ্গে মূল চরিত্রে অভিনয় করেছেন কারিনা। বলিউডের এ জুটির এটি তৃতীয় ছবি। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা এ ছবিটির বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, তার অন্যতম প্রিয় অভিনেতা আমির খানের সঙ্গে কাজ করার সময় অনেক স্মরণীয় অভিজ্ঞতা হয়েছে। দলের সবাই এবং বিশেষ করে আমির এ ছবিটির জন্য অনেক কষ্ট করেছেন।

এই ছবিটি একটি দুর্দান্ত স্ক্রিপ্টে করা হয়েছে এবং এটি একইভাবে পর্দায় এলে সবাই এটি পছন্দ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। করোনা মহামারির মধ্যে দিল্লিতে এ ছবিটির শুটিং করা হয়েছে বলেও জানান তিনি।

কারিনা আরও বলেন, তিনি যখন তার দ্বিতীয় সন্তান জেহের পাঁচ মাসের সন্তানসম্ভবা তখন তিনি এ ছবিটির মূল শুটিং কাজ করেছেন।

লাল সিং চাড্ডা ছবিটি হচ্ছে টম হ্যাঙ্কসের হলিউড ব্লকবাস্টার ছবি ‘ফরেস্ট গাম্প’ এর অফিসিয়াল রিমেক। আর এ ছবিটির পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023