শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় মেয়ের বাবা বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। গত রবিবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের গ্রামধুমা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে লম্পট যুবক পলাতক রয়েছে।

জানা গেছে, উপজেলার কৈগাড়ী মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করতো ওই ছাত্রী। কয়েকদিন আগে মাদ্রাসা ছুটি হওয়ায় গ্রামধুমা গ্রামের বাড়িতে যায় চতুর্থ শ্রেণির ছাত্রী। এমতাবস্থায় গেল রবিবার বিকেলে মাদ্রাসাছাত্রী বাড়িতে একাই ছিলো। এই সুযোগে একই গ্রামের আনোয়ার হোসেন (৩০) নামের যুবক মাদ্রাসাছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায়। এসময় মেয়ের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসায় লম্পট আনোয়ার হোসেন দ্রুত পালিয়ে যায়। সে রাতেই মেয়েটির বাবা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023