শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

পূজা নিয়ে যে বার্তা দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যায়, একটি পূজামণ্ডপের সামনে বসে আছেন অভিনেত্রী। শাড়ি পরে সেজেছেন পূজার সাজে।

সেই ভিডিওবার্তায় তিনি বলেন, ‘সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা সবাই জানি, মা দুর্গা বিপদনাশিনী। আমি চাইব, মা দুর্গা এবার আমাদের সব দুঃখ, কষ্ট, গ্লানি, মহামারি দ্রুত সরিয়ে ফেলবে। আমরা ঠিক আগের মতোই হাসতে পারব। এটাই প্রত্যাশা, এটাই আশা।’

এর আগে শুক্রবার একটি নতুন ছবি আপলোড করে ভিন্ন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। লাস্যময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাধারণত মেয়েরা বুদ্ধিমত্তার চেয়ে সৌন্দর্য বেশি চায়। কারণ মানুষ ভাবনার চেয়ে অনেক বেশি ভালো দেখতে পারে। এটা কি সত্যি?’

ছবিটিতে অপুর মাথায় রয়েছে একটি ডোরাকাটা হ্যাট, কার্ভ করা চুল পড়ে আছে পিঠে, আর তিনি পরেছেন গোলাপের প্রিন্ট করা ফিনফিনে গাউন। ছবিতে অপুর সৌন্দর্যে ভক্তরা মুগ্ধ হচ্ছেন।

‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমায় অপু কাজ করছেন এখন। কয়েক দিন আগে সিনেমাটির শুটিং হয়েছিল পাবনার ঈশ্বরদীতে। সেখানে অপুকে দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়। মানুষের ভিড় সামলাতে না পেরে অগত্যা পুরো টিম শুটিং শেষ না করেই ঢাকায় ফিরে আসে।

‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন তরুণ নায়ক জয় চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023