শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ফ্যানে ঝুলছে মা-ছেলের লাশ, পাশে নিথর মেয়ে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে এক নারী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

নিহতরা হলেন—সুমিতা খানম (৩০), তার ছেলে শান (আড়াই বছর) ও মেয়ে মুন (৭)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমিতা খানমের স্বামী সোহেল রানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পাঁচলাইশ সার্কেলের সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে মোহাম্মদপুর এলাকার ইসমাইল কলোনীর ওই বাসা আসি। এরপর ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি, ফ্যানের সঙ্গে মা ও ছেলের লাশ ঝুলছে। আর ঘরের মধ্যে মেয়ের লাশ পড়ে আছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলে পুলিশ, সিআইডির ক্রাইম সিন ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা আছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান শহীদুল ইসলাম।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023