শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

মিরপুরে খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজের খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ছয় ঘণ্টা পরে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এর আগে নিখোঁজ ব্যক্তি সকাল ৯টার দিকে খালে পড়ে নিখোঁজ হন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, টানা ছয় ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুয়ারেজ খালে অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধার করে। উদ্ধার ওই ব্যক্তির নাম মানিক মিয়া।

পল্লবী থানা পুলিশের সহযোগিতায় পল্লবীর ইসলামিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই ডিউটি অফিসার।

এর আগে সকাল ৯টার দিকে মিরপুরের কালশী এলাকায় ২২তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হন।

নিখোঁজের পর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানিয়েছিলেন, স্থানীয়রা বলেছেন, ওই এলাকায় একজন ভবঘুরে লোক ড্রেনে সাঁতার কাটতে থাকেন। একপর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023