শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

নতুন সিনেমায় প্রভাসের পারিশ্রমিক ১৫০ কোটি!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

‘বাহুবলি’ খ্যাত অভিনেতা প্রভাস। এই সিনেমাটির জন্য কঠোর পরিশ্রমও করেন এ অভিনেতা। মুক্তির পর বক্স অফিসে ইতিহাসও গড়ে ‘বাহুবলি’।তেলেগু এ অভিনেতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমূল্য রতনে পরিণত হয়েছেন। তাইতো একের পর এক বিগ বাজেটের সিনেমায় কাজ করছেন তিনি। আর নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন এই তারকা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পরবর্তী সিনেমার জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস!

বেশ কয়েকটি সিনেমার কাজ বর্তমানে প্রভাসের হাতে রয়েছে। সিনেমাগুলোর প্রতিটির জন্য ১০০ কোটি রুপি করে নিচ্ছেন এ অভিনেতা। কিন্তু সদ্য ঘোষিত পরিচালক সন্দ্বীপ রেড্ডি ভাংগার ‘স্পিরিট’ সিনেমার জন্য নাকি ১৫০ কোটি রুপি দাবি করেছেন প্রভাস! নির্মাতারাও নাকি এই বাজেট প্রভাসকে দিতে প্রস্তুত!

মুক্তির অপেক্ষায় রয়েছে প্রভাসের ‘রাধে শ্যাম’। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা হেগড়ে। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে সিনেমাটি। একই বছর বড়পর্দায় মুক্তি পাবে ‘সালার’ ও ‘আদিপুরুষ’। ‘কেজিএফ’র নির্মাতা প্রশান্ত নীল নির্মাণ করেছেন ‘সালার’ সিনেমাটি। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন শ্রুতি হাসান।
‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে রামের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। রাবণের চরিত্রে পর্দায় হাজির হবেন সাইফ আলি খান আর সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। এছাড়া নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমায় অভিনয় করছেন প্রভাস। এতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যেটি মুক্তি পাবে ২০২৩ সালে। এছাড়াও অনেক নির্মাতারা তার পেছনে ছুটে বেড়াচ্ছেন। আর এতে পারিশ্রমিকও বাড়াচ্ছেন প্রভাস।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023