শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আলোচনায় আইরিন তানি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

টিভি নাটক দিয়েই অভিনয়ে অভিষেক হয় অভিনেত্রী আইরিন তানির। পাশাপাশি টিভি বিজ্ঞাপনেও নিয়মিত অভিনয় করেন এই অভিনেত্রী। বর্তমানে বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে ‘বউ শাশুড়ি’ নামের একটি ধারাবাহিক নাটক। আকাশ রঞ্জনের পরিচালনায় এতে বউ চরিত্রে সাবলীল অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এতে অভিনয়ের কারণেই তার অভিনয় প্রশংসিত হচ্ছে। যে কারণে আগের চেয়ে তার কাজের ব্যস্ততাও বেড়েছে অনেকখানি। আইরিন তানি এখন পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। সঞ্জিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’, আশীষ রায়ের ‘মান অভিমান’, সজীব মাহমুদের ‘হৈ চৈ ডটকম’ ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত আছেন।

অভিনয় প্রসঙ্গে আইরিন তানি বলেন, সবাই বলেন ব্যস্ততাই সুস্থতা। সত্যিই তাই। আমরা যখন কাজের মধ্যে থাকি তখন সুস্থ থাকি ভালো থাকি। আমি বর্তমানে যেসব ধারাবাহিকে কাজ করছি প্রত্যেকটি নাটকেরই গল্প সুন্দর। আমাদের জীবনের গল্প উঠে এসেছে এসব ধারাবাহিকে। প্রত্যেকটি চরিত্রে আমি নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছি।

আইরিন তানি জানান, আগামী ১৮ অক্টোবর তিনি হীরার পরিচালনায় নতুন একটি বিজ্ঞাপনে কাজ করবেন। আইরিন তানি অভিনীত প্রথম সিনেমা বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শামস সুমন। তিনি কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন। বিজ্ঞাপনে, সিনেমা এবং নাটকে অভিনয় করেই তিনি নিজেকে একজন দক্ষ অভিনেত্রীতে পরিণত করতে চান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023