শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

পুজার জন্য বিরতিতে পূজা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

লাইট, ক্যামেরা, অ্যাকশন- এসব নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। আর এর মধ্যেই শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা। তাই পুজার জন্য সিনেমার শুটিং থেকে বিরতি টেনেছেন তিনি।

অভিনেত্রী পূজা চেরি বলেন, ‘প্রাণের উৎসবে মাতবো বলেই ১০ দিন “গলুই” সিনেমার শুটিং করে ঢাকায় ফিরেছি গত রোববার। পুজার দিনগুলো একটু নিজের মতো করে কাটাতে চাই। আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে উৎসবে মেতে উঠতে চাই।’

তিনি আরও বলেন, ‘পুজার জন্য শপিং করেছি। ঢাকা শহরের বিভিন্ন পুজামণ্ডপ ঘুরে দেখার ইচ্ছে আছে। এর মধ্যে ঢাকেশ্বরী পুজা মণ্ডপে তো যাবোই। দশমীর পর আবার সিনেমার শুটিংয়ে ফিরব।’

এদিকে, এস এ হক অলিকের ‘গলুই’ সিনেমায় পূজার বিপরীতে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এতে পূজা অভিনয় করছেন মালা চরিত্রে আর শাকিবকে দেখা যাবে লালুর ভূমিকায়।

গল্পে দেখা যাবে, লালু ও মালা দুজনেই বেড়ে উঠেছেন একই এলাকায়। নদী বিধৌত সেই এলাকাটি কৃষিপ্রধান। সবার দেখাশোনার জন্য আছেন জমিদারও। সেই এলাকায় মাঝির কাজ করেন লালু আর জমিদারবাড়ির মেয়ে মালা। তাদের দেখা হয় মাঝে মাঝে। নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।

সরকারি অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, সৌম চৌধুরী, আলী রাজ প্রমুখ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023