শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

পূজার সাজ কেমন হবে? যেভাবে সাজেন কাজল

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

বলিউড অভিনেত্রী কাজলের সাজ দেখে অনেক নারীই মুগ্ধ হন। তার সাজে সবসময় ন্যাচারাল একটা লুক থাকে। তারপরও তাতেই ফুটে ওঠে উৎসবের মেজাজ। তাই অনেকের মনেই প্রশ্ন, সাজের ক্ষেত্রে কাজল ঠিক কি করেন যাতে এতটা ন্যাচারাল দেখায়?

অন্য সময়ে কাজলের সাজ একেবারেই আলাদা। কিন্তু দুর্গাপূজার সময়ে অভিনেত্রী কাজল আর পাঁচ জন বাঙালি নারীর মতো শাড়ি, গয়নার সাজে মেতে ওঠেন। যেন সারা বছর ধরে ভেবে রাখেন, এই সময়ে কবে কী ভাবে সাজবেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, পূজার সময় সাজের ক্ষেত্রে কাজলের মতো কিছু টিপস অনুসরণ করেন। যেমন-

১. মেকআপের বেস যেন হয় খুবই ভালো মানের হয়। তাতেই অনেকটা কাজ হয়ে যাবে।

২. বেস মেকআপ ভালো করার জন্য খুব যত্ন নিয়ে তা ত্বকের সঙ্গে মিলিয়ে নিতে হবে।

৩. গলার রঙের সঙ্গে মিলিয়ে লাগাতে হবে ফাউন্ডেশন।

৪. অনেকেরই ত্বকে নানা ধরনের দাগ থাকে। প্রয়োজন বুঝে ঠিক জায়গায় কন্সিলার ব্যবহার করুন।

৫. চোখ সাজাতে মোটা করে কাজল লাগালে ভালো দেখাবে।

৬. পূজার সাজে আইশ্যাডো লাল ঘেঁষা হলে ভালো দেখাবে।

৭. রূপটানের যত্নে ভাল ভাবে পাউডার ব্যবহার করুন।

৮. পূজার সাজে বড়সড় একটি টিপ পরলেও বেশ দেখায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023