শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়া বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ১২ দফা দাবীতে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

সোমবার সংগঠন কার্যালয়ে বগুড়া বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক/কর্মচারী ইউনিয়নের এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতৃবৃন্দ জানান গত রবিবার বিকেলে বগুড়ার শাজাহানপুর, সাজাপুর ফটকি ব্রিজের নিকট সুরুচি ফুড প্রোডাক্ট এর কারখানা শ্রমিকদের মাঝে শ্রমিকদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ কালে উক্ত কারখানা কর্তৃপক্ষ বাধা প্রদান করেন এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ সহ লাঞ্ছিত ও হুমকী প্রদর্শন করেন। উক্ত ঘটনার প্রতিবাদে বগুড়া বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক/কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ চরম ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুল আলম মামুন, বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক/কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক হাসান তালুকদার, বগুড়া সেলুন শ্রমিক ইউনিয়নের সভাপতি আফরোজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক/কর্মচারী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মুকুল, দপ্তর সম্পাদক মঞ্জুর হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর রহমান সুমন, ধর্মীয় সম্পাদক কামরুল, প্রচার সম্পাদক খোরশেদ আলম খুশু, সদস্য সাহেব আলী সহ বিভিন্ন সংগঠনের। শ্রমিকের উপর মালিক পক্ষ কর্তৃক হুমকী ও লাঞ্ছিত করায় নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবী জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023