শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

কিডনির রোগীরা যেসব ফল খাবেন না

হেলথ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

একেক ফলে ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদান থাকে। ফলে থাকা পুষ্টি উপাদানসমূহ শরীরের জন্য অনেক উপকারী। দৈনিক একটি করে আপেল খেলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না।

তবে সব ফল সবার শরীরের জন্য উপকারী নয়। জানলে অবাক হবেন, ফল খেয়েও আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন।

যদি শারীরিক কোনো রোগে ভোগেন। এমন কিছু ফল আছে, যা বিশেষ কয়েকটি রোগের ক্ষেত্রে ক্ষতিকর। তা খাওয়ার আগে খেয়াল রাখা জরুরি।

যেমন কিডনির সমস্যা থাকলে ফল খাওয়ার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন অতিরিক্ত পটাশিয়াম বা ফসফরাস না যায় শরীরে।

এজন্য যে ফলটি খাওয়ার বিষয়ে সবচেয়ে বেশি সাবধান হতে হবে, তা হলো কলা। কলায় প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকলেও এতে অনেকটা পটাশিয়ামও আছে।

যদি রক্তে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে তা কিডনির অসুখে আক্রান্তদের শারীরিক সমস্যা হতে পারে। এ কারণে পূজার প্রসাদ খাওয়ার সময়ও খেয়াল রাখা জরুরি।

কিডনির রোগীরা ফল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই তাতে পটাশিয়াম আছে কি না তা জেনে তবেই খাবেন। শুধু কলা নয় অ্যাভোকাডো, ক্যানের খাবার, দুগ্ধজাত খাবার, ব্রাউন রাইস, প্রক্রিয়াজাত করা মাংসেও পটাসিয়াম থাকে।

এছাড়াও জলপাই অ্যাপ্রিকটস,আলু, মিষ্টি আলু, টমেটো, খেজুর, কমলা, কিসমিস, চিপস ইত্যাদি খাবারেও প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে। তাই কিডনি রোগীরা অবশ্যই এসব খাবার থেকে দূরে থাকবেন। সূত্র: হেলথলাইন

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023