শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে প্রধান শিক্ষিকার সঙ্গে শিক্ষকের অশালীন আচরণের অভিযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেছেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন অভিযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শনিবার রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার নৈমিত্তিক ছুটিতে ছিল। তার অনুপস্থিতির কারণে সকাল সাড়ে ৯টায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানকে চতুর্থ শ্রেণির গণিত পাঠদান নেওয়ার জন্য বলেন প্রধান শিক্ষিকা হালিমা খাতুন। এসময় প্রধান শিক্ষিকা হালিমা খাতুনের সঙ্গে সহকারী শিক্ষক কামরুজ্জামান অকথ্য ভাষায় অশালীন আচরণ করেন। এরআগেও বিভিন্ন সময় প্রধান শিক্ষিকা হালিমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান করেছেন তিনি। এই বিষয়ে গত রবিবার রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন বাদী হয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান বলেন, আমি এখন ব্যস্ত আছি। এবিষয়ে পরে বলবো, বলেই ফোনটি কেটে দেন তিনি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার অফিসার শিফা নুসরাত বলেন, অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্ত করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।

এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম বলেন, সহকারী শিক্ষক কামরুজ্জামান এর বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023