বিশ্বকাপ বাছাইয়ে রীতিমত উড়ছিল ব্রাজিল। যে দলই তাদের সামনে পড়েছে, চোখেমুখে অন্ধকার দেখেছে। সেলেসাওদের জয়রথ অবশেষে থামালো কলম্বিয়া।
কলম্বিয়ার বারাংকিইয়ায় রোববার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এতে টানা ৯ জয়ের পর অবশেষে পয়েন্ট ভাগাভাগি করেছে তিতের দল।