শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নওগাঁয় গৃহবধূর মরদেহ উদ্ধার

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১

নওগাঁয় শয়ন ঘর থেকে আয়েশা সিদ্দিকা (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার চকরামচন্দ্র এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ সদর উপজেলার মেহরাব হোসেনের স্ত্রী। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে স্বামী মেহরাব হোসেনের সাথে শ্বশুরবাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষ করে চকরামচন্দ্র নিজ বাসায় আসে। পরে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে তার স্বামীর সাথে ঝগড়া হয়। পরে সবার অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করে। ওসি আরও জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023