শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

৬ বিভাগে বৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১

মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তায় সারাদেশই বৃষ্টির প্রবণতা কম। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস না পেরোলেও গরম অনুভব হচ্ছে অনেক বেশি। প্রায় সারা দেশের মানুষই গরমে কষ্ট পাচ্ছেন। এ অবস্থায় কিছুটা স্বস্তির আভাস মিলেছে।

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট- এই ৬ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা সিলেট বিভাগে কোনো বৃষ্টি হয়নি। ময়মনসিংহ ছাড়া অন্যান্য বিভাগেও বৃষ্টি হয়েছে খুবই সামান্য।

তবে এই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ময়মনসিংহে, ৭৬ মিলিমিটার।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

তিনি জানান, শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। রুহুল কুদ্দুস আরও জানান, আগামী তিনদিনের মধ্যে উত্তর আন্দামান সাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াশে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023