শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘নববৃন্দাবন’- এর জুটি ইমন-উর্মিলা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১

জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইমন ও ঊর্মিলা শ্রাবন্তী কর। ইমন আজকাল চলচ্চিত্রেই বেশি ব্যস্ত। বেশ কিছু সিনেমায় কাজ করছেন। ঊর্মিলা ছোট পর্দার অভিনেত্রী হিসেবে ব্যস্ত সময় পার করছেন। দুজনে একসঙ্গে অনেক কাজ করলেও মাঝে বিরতি ছিলো বেশ লম্বা।

সেই বিরতি কাটিয়ে আবারও তারা কাজ করলেন। তাদের দেখা যাবে লিটু করিম পরিচালিত টেলিফিল্ম ‘নববৃন্দাবন’- এ।

শারদীয় উৎসব উপলক্ষে আগামী ১৬ অক্টোবর শনিবার রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে সরকার মিডিয়ার ব্যানারে নির্মিত ভিন্নধর্মী গল্পের এ টেলিছবিটি। এটি রচনাও করেছেন লিটু করিম।

তারকাবহুল এ নাটকে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু. মাসুম আজিজ, সাবিহা জামান, আতিক রহমান, টিউলিপ, মোনা, পলাশ, মিঠু, রাজিব, শাহীন, রতন মাহমুদ ও চৈতন্য বসাক।

এ গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নববৃন্দাবন’ একটি নাম কীত্তন দলের নাম। দলের ভাঙন এবং দলের মানুষগুলোর বর্তমান জীবনযাপন ও টানাপোড়নকে কেন্দ্র করে গল্পটি তুলে ধরবার চেষ্টা করা হয়েছে।’

পরিচালক আশাবাদী নাটকটি দর্শকপ্রিয়তা পাবে। ‘নববৃন্দাবন’ ফরিদপুরের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023