শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

শাহ আমানতে নিরাপত্তাকর্মীর কাছে মিললো ৮০ পিস সোনার বার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ পিস সোনার বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক নিরাপত্তাকর্মী আটক হয়েছেন।

শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে তাকে আটক করা হয়। বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি অবতরণের পর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা বেলালকে আটক করে। তার কাছ থেকে ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023