শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

এবার ৬ মাদ্রাসা শিক্ষার্থীর চুল কেটে দিলেন শিক্ষক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

এবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হামছাদী কাজির দিঘীরপাড় আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছয় শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক মো. মঞ্জুরুল কবির। এ ঘটনার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে ছাত্র ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শুক্রবার স্থানীয়রা জানান, শিক্ষক মঞ্জুরুল কবির কাজির দিঘীরপাড় আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির। গত বুধবার মাদ্রাসায় ইংরেজি ক্লাস শেষে ছয় শিক্ষার্থীর চুল কেটে দেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্র বলেন, মঞ্জুর স্যার আমাদের ক শাখার ছয়জনের চুল কেটে দিয়েছেন। কিন্তু খ শাখার কারও চুল কাটেননি। মারধর ও শিক্ষকের ভয়ে চারদিন আমিও মাদ্রাসায় যাইনি। বিষয়টি শুনে স্যার আমাকে দাখিল পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন।

এছাড়া মাদ্রাসার দাখিল শিক্ষার্থী নাজমুল আলম ও ফজলে রাব্বী জানান, বুধবার তাদের ইংরেজি ক্লাস চলছিল। হঠাৎ সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবির ক্লাসে ঢুকে কাঁচি দিয়ে ছয় ছাত্রের মাথার চুল কেটে দেন। এ ঘটনার পর ছাত্ররা ক্লাস না করে বেরিয়ে যান। পরে অন্য শিক্ষকদের মধ্যস্থতায় ছাত্ররা আবার ক্লাসে ফেরেন। এরপর শুক্রবার সে ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে ছাত্র ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, আমি দাখিল সব ছাত্রকে পরীক্ষার আগের দিন চুল কেটে মাদরাসায় আসতে বলেছি। তারা আমার কথা না শোনায় কয়েকজনের চুল কেটে দিয়েছি। যা করা হয়েছে ছাত্রদের ভালো জন্য করা হয়েছে। তবে কাউকে হুমকি ধমকি এমনকি বেতাঘাতও করিনি।

বামনী ইউনিয়নের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সি বলেন, মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবির ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির। তিনি প্রায়ই ছাত্রদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার ভয়ে ছাত্র তো দূরের কথা অন্য শিক্ষকরাও নিরূপায়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বলেন, আলিম মাদ্রাসার ছয় শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার বিষয়টি শুনেছি। তবে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে লাঞ্ছিত করার অভিযোগ উঠে এক শিক্ষকের বিরুদ্ধে। পরে এ ঘটনা সারাদেশে আলোচিত হয়ে উঠে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023