শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সকালে শ্বশুরের সঙ্গে ঝগড়া, বিকেলে মিললো জামাইয়ের ঝুলন্ত মরদেহ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

বগুড়ার আদমদীঘির সান্তাহারে আবুল কালাম আজাদ (৪২) নামের এক মোটরসাইকেল মেকানিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সান্তাহার মালশন মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ ও তার ভায়রা মিলে এক খণ্ড জমি কিনে তাদের উভয়ের স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেন। আবার সেখানে যৌথভাবে তারা একটি দ্বিতল বাসা করে বসবাস করে আসছিলেন। হঠাৎ সেই জমি নিয়ে আজাদের সঙ্গে স্ত্রী লিজার কলহ বাধে। একপর্যায়ে জায়গাটি আজাদের নামে করে নিতে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনকে চাপ দেন। এ নিয়ে বেশ কিছু দিন ধরে তাদের ঝগড়া চলে আসছিল। বৃহস্পতিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে শ্বশুরের সঙ্গে আজাদের হাতাহাতিও হয়। বিষয়টি নিয়ে শ্বশুর বাচ্চু, স্ত্রী লিজা ও শ্যালিকা রুপা আলোচনা করে তার বিরুদ্ধে থানায় অভিযোগের সিদ্ধান্ত নেন। ওইদিন বিকেলে আজাদের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্ত্রী, শ্যালিকা ও শ্বশুরকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023