শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

সোনাতলা পৌরসভা নির্বাচনে ৫৪ মনোনয়ন ফরম উত্তোলনঃ জমা দুই

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

আসন্ন ২ নভেম্বর বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে ৫৪ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ও পুরুষ কাউন্সিলর পদে জমা দিয়েছেন দুই জন প্রার্থী। মনোনয়ন ফরম উত্তোলনকারীদের মধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন ও পুরুষ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী। যে দুইজন পুরুষ কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তারা হলেন ৭নং ওয়ার্ডের তাজরুল ইসলাম (তাজুল) ও ৩ নং ওয়ার্ডের একেএম বিদারুল ইসলাম (সজল)। ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা নির্বাচন অফিসের শাঁর্টলিপিকার এসএম মেহেদী হাসান।  দুপুর ১২টায় ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজরুল ইসলাম তাজুল তার সমর্থদের নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল ইসলামের নিকট মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন, আব্দুল খালেক সরকার, আতোয়ার রহমান মন্ডল, জাফর বিন সাজ্জাদ মৃদুল, মোশাররফ হোসেন সপেন,  জিল্লুর রহমান শেখসহ অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023