শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

সোনাতলা পৌরসভা নির্বাচনে ৫৪ মনোনয়ন ফরম উত্তোলন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

আসন্ন ২ নভেম্বর বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে ৫৪ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ও পুরুষ কাউন্সিলর পদে জমা দিয়েছেন দুই জন প্রার্থী। মনোনয়ন ফরম উত্তোলনকারীদের মধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন ও পুরুষ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী। যে দুইজন পুরুষ কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তারা হলেন ৭নং ওয়ার্ডের তাজরুল ইসলাম (তাজুল) ও ৩ নং ওয়ার্ডের একেএম বিদারুল ইসলাম (সজল)। ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা নির্বাচন অফিসের শাঁর্টলিপিকার এসএম মেহেদী হাসান। দুপুর ১২টায় ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজরুল ইসলাম তাজুল তার সমর্থদের নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল ইসলামের নিকট মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন, আব্দুল খালেক সরকার, আতোয়ার রহমান মন্ডল, জাফর বিন সাজ্জাদ মৃদুল, মোশাররফ হোসেন সপেন, জিল্লুর রহমান শেখসহ অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023