শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার সান্তাহারে ট্রেনের বগিতে ৭৫ বোতল ফেনসিডিল

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে ৭৫ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি সান্তাহার এলাকায় পৌঁছলে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে করে মাদকদ্রব্য যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ট্রেনটিতে অভিযান চালানো হয়।

তিনি জানান, ট্রেনটি সান্তাহার জংশনে পৌঁছলে ওই ট্রেনের ‘ছ’ বগিতে তল্লাশি চালিয়ে ১৪ ও ১৫ নম্বর সিটের ওপড় বাংকারে রাখা দুইটি ব্যাগে ৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, এ ব্যাপারে রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023