শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

নুসরাতের মা হওয়া নিয়ে এবার মুখ খুললেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

ওপার বাংলার জনপ্রিয় সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়া ও সেই সন্তানের বাবার পরিচয় নিয়ে শুরু থেকেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। যদিও পরোক্ষা ইঙ্গিতে ছেলের বাবা কে তা এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন নুসরাত। এ ঘটনায় নিজের সহকর্মী বা মিডিয়ার অনেকেই অনেক মন্তব্য করেছেন।

এবার নুসরাতের মা হওয়া ও সন্তান নিয়ে মুখ খুললেন টালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি বলেন, নুসরাত নিজের জীবনে যেটি ঠিক বলে মনে করেছে, সেটিই করেছে। তার ফলের মুখোমুখি ওকেই হতে হবে, অন্য কাউকে নয়। তাই বাইরে থেকে মন্তব্য করাটাও এ ক্ষেত্রে একেবারেই অনুচিত।

সম্প্রতি কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল এসব কথা বলেন। এই অভিনেত্রী আরও বলেন, নুসরাতকে পরামর্শ দেওয়ার অধিকার তাদেরই রয়েছে, যারা জীবনের প্রতিটা মুহূর্তে ওর পাশে থাকেন, যারা ওর সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। কোনো দায়িত্ব ছাড়াই বাইরে থেকে উপদেশ দিয়ে চলে যাওয়া খুব সহজ। কারও মূল্যবোধ বা আদর্শের সঙ্গে আমার না-ই মিলতে পারে, কিন্তু সেটি নিয়ে বিচার বা মন্তব্য করার কোনো অধিকার আমার নেই।
তবে মা হওয়াটা গর্বের ও দারুণ ব্যাপার জানিয়ে কোয়েল বলেন, নুসরাত যখন মা হয়েছিল, ওকে শুভেচ্ছা জানিয়েছিলাম। মনে হয়েছিল, একজন মা যখন সন্তানের জন্ম দেন, তাকে ঘিরে একটা পজিটিভলি থাকা দরকার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023