শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুই ধাপ পেছাল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। পাসপোর্টের সূচকে চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশের অবস্থান ১০৮তম। এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন।

সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারস এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে।

এ সূচকে গত জুলাইয়ে বাংলাদেশের পাসপোর্ট ছিল ১০৬তম অবস্থানে। সে সময় ৪১টি দেশে আগাম ভিসা ছাড়া বাংলাদেশের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারতেন।

এবারের তালিকায় মোট ১১৬টি ক্রমিকের মধ্যে বাংলাদেশের সঙ্গী কসোভো ও লিবিয়া।

হেনলির তালিকা অনুযায়ী, এবার সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপানের। জাপানের সঙ্গে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরও। দেশ দুটির নাগরিকেরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবেন। এরপর যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।

সর্বশেষ প্রকাশিত পাসপোর্টের সূচকে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশের পেছনে অবস্থান করছে। এর মধ্যে নেপালের অবস্থান ১১০তম, পাকিস্তানের ১১৩তম এবং ১১৬তম তথা তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।

তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের অবস্থান ৬৬তম, ভারত ৯০তম, ভুটান ৯৬তম ও মিয়ানমার ১০২তম অবস্থানে রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023