শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে বিশেষ ট্রেন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধকল্পে জনসচেতনতা বাড়াতে রেলওয়ে কর্মকর্তাদের প্রতিনিধি দল একটি বিশেষ ট্রেনে লালমনিরহাট থেকে বগুড়া পর্যন্ত বিভিন্ন স্থানে পথসভা করেছেন। গতকাল বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া রেল স্টেশনে পথসভা করেন রেলওয়ে কর্মকর্তারা।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনাল ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদের নেতৃত্বে এক কোচ বিশিষ্ট বিশেষ ট্রেনটি বুধবার সকাল ৯টায় লালমনিরহাট থেকে যাত্রা শুরু করে। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেন থামিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা ছাড়াও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদেরকে প্রতিরোধ করার জন্য জনগণকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়। দীর্ঘ ১২৩ কিলোমিটার রেলপথ অতিক্রম করে বিশেষ ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টায় বগুড়া রেল স্টেশনে পৌঁছে।

সেখানে উপস্থিত লোকজন ও মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে ডিভিশনাল ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে মৃত্যুদণ্ড থেকে সর্বনিম্ন ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। চলতি বছরের গত ৯ মাসে রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের বিভিন্ন স্থানে ১৫টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন। এছাড়াও ২০১৮ সালে পাথর নিক্ষেপের ঘটনায় রেলওয়ের একজন ট্রাফিক পরিদর্শক নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, বগুড়ার গাবতলী, আদমদীঘি, বোনারপাড়া, গাইবান্ধা, বামনডাঙ্গা, তিস্তা, পীরগাছাসহ বিভিন্ন স্থানে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রবণতা রয়েছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে কিছুদিন আগে জয়পুরহাটে একজন পাথর নিক্ষেপকারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সেই পাথর নিক্ষেপকারী জানায়, তার বাড়ির সামনে দিয়ে ট্রেন যাওয়ার সময় হর্নের বিকট শব্দে অতিষ্ট হয়ে তিনি পাথর নিক্ষেপ করেছেন। এছাড়াও রেল লাইনের ধারে ছোট শিশুরা খেলার ছলে পাথর নিক্ষেপ করে থাকে।

বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বিশেষ ট্রেনটি বগুড়ায় যাত্রা বিরতির পর আবারও লালমনিরহাটের উদ্দেশ্যে ফিরে গেছে। প্রতিনিধি টিমে ডিভিশনাল ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট খালিদুন্নেচ্ছা, সহকারি ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট আবু তাহের ছাড়াও রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023