শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

সোনাতলা পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল খান আলোচনায় শীর্ষে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

আসন্ন ২ নভেম্বর বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক খান রবিউলকে পুনরায় পৌর কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী। তিনি বর্তমানে জনসমর্থনে ও ভোটারদের আলোচনায় শীর্ষে রয়েছেন। তিনি ৫ বছর ধরে সুনামের সহিত ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্বপালন করে আসছেন। উন্নয়নে বিকল্প প্রার্থীকে ভাবতে পারছেন না ওই ওয়ার্ডের ভোটাররা। সে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন কালে গরীব দুঃখীদের মাঝে ভিজিডি, ভিজিএফ মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধাব ভাতা  ও প্রতিবন্ধি ভাতা যারা পাওয়ার যোগ্য তাদের মাঝেই সঠিক ভাবে বিতরণ করেছেন। তার বিরুদ্ধে অনিয়ম বা দূর্নীতির কোন অভিযোগ নেই। একনামে তাকে সবাই অসহায়দের কাউন্সিলর হিসেবেই জানে। ইতি মধ্যেই ভোটারদের মাঝে জল্পনা কল্পনা শুরু হয়েছে দ্বিতীয় বারের মতো রবিউল খানই পুনরায় কাউন্সিলর নির্বাচিত হবেন। এ লক্ষ নিয়েই রবিউল খান দিনরাত অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিন বোটারদের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং ব্যাপক সারা পাচ্ছেন। ওয়ার্ডবাসীদের মধ্যে  অনেকেই এ প্রতিবেদককে জানান, অবাধ সুষ্ঠ শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে রবিউল খান বিপুল ভোটে জয়লাভ করবেন। এব্যাপারে কাউন্সিলর প্রার্থী আবু বক্কর সিদ্দিক খান রবিউল জানান, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমলে প্রয়াত এমপি আব্দুল মান্নান ও বর্তমান এমপি সাহাদারা মান্নানের প্রচেষ্টায় পৌরসভায় যে উন্নয়ন মুলক কাজ ও বরাদ্দ এসেছে তা সঠিকভাবে বন্টন করেছি। তাই ৬নং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পুনরায় প্রার্থী হয়েছি। আমি ৬নং ওয়ার্ডের সকল ভোটরদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023