শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি নোরার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি পর্দায় অভিনয় করার আগে কানাডার এক রেস্তোরাঁয় খাবার পরিবেশনের কাজ করতেন। সম্প্রতি ছোটপর্দায় রান্নার এক রিয়েলিটি শোয়ে তাকে দেখা গিয়েছিল।

নোরাকে শেষ দেখা গিয়েছিল ‘ভূজ-দ্যা প্রাইড অব ইন্ডিয়া’ তে ‘জালিমা কোকাকোলা’ গানের সঙ্গে নাচতে। এবার নাকি তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন এর সঙ্গে ‘পুষ্পা-দ্য রাইজ’ ছবিতে একটি গানে নাচবেন নোরা ফাতেহি। আর সেই জন্য নোরা চেয়েছেন দু’কোটি টাকা। ছবিটি পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক সুকুমার। এই মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে নির্মাতারা রাজি হবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। অর্থাৎ আল্লু অর্জুনের ছবিতে এই গানটিতে শেষপর্যন্ত নোরাকে দেখা যাবে কিনা তা নিয়া এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই ছবিতে আল্লুর বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ইতিমধ্যেই ‘দিলবার’,’সাকি সাকি’, ‘গারমি’ সহ বেশকিছু গানে কোমর দুলিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী- নিত্যশিল্পী নোরা ফাতেহি। বলিউডের পাশাপাশি তাকে বেশ কিছু দক্ষিণী ছবিতেও দেখা গেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023