শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

২৫ বছর পেরোলেই যে ৩টি টেস্ট করানো জরুরি

হেলথ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

বয়স বাড়তেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। অন্যদিকে অস্বাস্থ্যকর জীবনযাপন করার ফলে কম বয়সেই অনেকে শারীরিক বিভিন্ন সমস্যা ভোগেন।

তাই বয়স ২৫ পেরোলেই নারীদের কয়েকটি মেডিকেল টেস্ট করানো জরুরি। বছরে অন্তত একবার করে হলেও ৩টি টেস্ট করাতে হবে।

এর মাধ্যমে আপনি জানতে পারবেন শরীর কতটুকু সুস্থ। এছাড়াও কোনো রোগের আশঙ্কা থাকলে তাও জানতে পারবেন এই টেস্টগুলোর মাধ্যমে। জেনে নিন কোন টেস্টগুলো করাবেন-

ম্যামোগ্রাম

বর্তমানে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। এক্ষেত্রে একটি ছোট্ট মাংসপিণ্ড বা ফোলাভাব দেখা যায়।

বেশিরভাগ নারীই প্রথমদিকে তা পাত্তা দেন না। এর ফলে ওই মাংসপিণ্ড বড় আকার ধারণ করে। পরবর্তীতে তা স্তন ক্যানসারে পরিণত হয়। অনেক সময়ই স্তনের ফোলাভাবটি কিন্তু ম্যালিগন্যান্ট হয়।

তাই স্তনে ব্যথা হওয় বা কোনো মাংসপিণ্ড দেখা দেয় তাহলে দেরি না করে চিকিৎসকের সাহায্য নিন। ম্যামোগ্রাম টেস্ট করালেই এ বিষয়ে জানতে পারবেন।

চোখের চেক আপ

তথ্যপ্রযুক্তির এ যুগে সবাই স্মার্টফোন-কম্পিউটারে দীর্ঘক্ষণ চোখ রাখেন। এর ফলে ছোট-বড় অনেকেই অল্প বয়সে চোখের সমস্যায় ভুগছেন।

এজন্য নিয়মিত চোখ পরীক্ষা করানো জরুরি। বিশেষ করে ২৫ বছর পার হলেই নিয়মিত চোখ পরীক্ষা করাতে হবে।

ব্লাড সুগার টেস্ট

অনিয়মিত জীবনযাপনের কারণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় অনেক নারীর। বর্তমানে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

তাই ২৫ বছর পার হলেই নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা জরুরি। এই স্বাস্থ্য পরীক্ষা করার আগে অন্তত ১২ ঘণ্টা না খেয়ে থাকতে হয়। তাই ভোরবেলা এই পরীক্ষা করালে সঠিক ফলাফল পাবেন।

যদি ৯৯ এর নীচে থাকে ব্লাড সুগারের মাত্রা তাহলে চিন্তার কারণ নেই। তবে ১০০-১১০ হলে তাকে বলা যেতে পারে প্রি-ডায়েবেটিক। আর ১১০ এর বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কতদিন অন্তর এই স্বাস্থ্য পরীক্ষাগুলো করাবেন?

আপনার বয়স, ওজন, পারিবারিক স্বাস্থ্যের ইতিহাস, শারীরিক সমস্যা ইত্যাদির উপরে নির্ভর করছে যে আপনি কতদিন অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

যদি আপনার নির্দিষ্ট কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে নির্দিষ্ট সময় অন্তর টেস্টগুলো করানো উচিত।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023