শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

রাজধানীর মিরপুরে মর্টার সেল সদৃশ বস্তু উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের একটি বাড়িতে নির্মাণ কাজ করার জন্য মাটি খননের সময় একটি মর্টার সেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার র‍্যাবের বম্ব ডিস্পোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক মো. ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল র‍্যাব-৪ এর আওতাধীন মিরপুর চিড়িয়াখানা রোডস্থ ৮নং কমিউনিটি সেন্টারের পাশে একটি বাড়িতে নির্মাণ কাজ করার জন্য মাটি খননের সময় একটি মর্টার সেল সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় র‍্যাব।

আজ বুধবার দুপুরে র‍্যাব বম্ব ডিস্পোজাল ইউনিটের একটি টিম মর্টার সেল সদৃশ ওই বস্তুটি নিরাপদ স্থানে নিয়ে ডিস্পোজ করবে বলেও জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023