শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বর্তমান সরকারের সময়ে ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে- উপজেলা চেয়ারম্যান রিজু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

বগুড়ার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার জন্য নিদের্শনা প্রদান করেছেন। ব্যালট ও ইভিএমের মাধ্যমের ভোট গ্রহণের পদক্ষেপ গ্রহণ করায় তৃণমূল পর্যায়ে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তাই এবারের ভোট অবাধ ও নিরপেক্ষভাবে গ্রহণের জন্য শিবগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এবারের নির্বাচনে কোন প্রকার পেশী শক্তি ও প্রভাব পড়বে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার বিকেলে রায়নগর ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফি আয়োজনে রায়নগর ইউনিয়নের ঘাগুরদুয়ার হাসপাতাল মাঠে স্থানীয় সুধীবৃন্দদের সঙ্গে নির্বাচনকালীন মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলহাজ¦ মকবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। তিনি বলেন, আমার সামান্য সময়ে দায়িত্বকালে এই ইউনিয়নের সকল জায়গায় উন্নয়নের চেষ্টা করেছি। যেটুকু কাজ বাকী আছে তা আগামী দিনে করার চেষ্টা করব ইনশাল্লাহ। এজন্য দলমত নির্বিশেষে সকলে আমাকে সহযোগিতা করে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন বলে আমি আশা করি।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক আলহাজ্ব লুৎফর রহমান, মতিউর রহমান মতি, ইউপি সদস্য ছানাউল হক ছানা, বাদল মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শফিউজ্জামান সাইফুল, আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, আব্দুল হামিদ, জামাল উদ্দিন, কামরুজ্জামান মেম্বার পদপ্রার্থী ইসরাফিল হোসেন প্রমুখ,

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023