শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ধামইরহাটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠে আদিবাসী কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দন হাসদা (৫৫) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের অর্ন্তগত চৌঘাট নামক গ্রামে এ ঘটনা ঘটে। একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল কাদের এ কথা নিশ্চিত করেছেন। জানা গেছে, চন্দন হাসদা ঘটনার দিন সকালে তার বাড়ির পার্শ্বে মাঠে মাছ ধরতে যায়। এসময় মাঠের পাশ দিয়ে একটি পুকুরে নেয়া মোটরে বৈদ্যুতিক লাইনের তারের সহিত অসাবধানতা বশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত চন্দন হাসদা পাশ্ববর্তী পত্নীতলা উপজেলার ডাঙাপাড়া নামক এলাকার মৃত মুন্সী হাসদার ছেলে। সে ২০ বছর ধরে চৌঘাট এলাকায় শশুড় বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করত । ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023