শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

দুদিনে দেওয়া হলো ৮০ লাখ ৯৩ হাজার টিকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

গত দুদিনে সারাদেশে ৮০ লাখের বেশি করোনার টিকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার। ঘোষণা ছিল, লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত বিশেষ এই গণটিকা কার্যক্রম চলবে। সে অনুযায়ী, গত দুদিনে সবমিলিয়ে দেওয়া হয়েছে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ ডোজ টিকা।

বুধবার দিবাগত রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ এবং পরেরদিন বুধবার দেওয়া হয়েছে ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ।

বুধবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ লাখ ৮৬ হাজার ৯৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৫১ জনকে।

এই দুদিনে দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে টিকা মজুত আছে ৭৬ লাখ ১১ হাজার ৮৪ ডোজ। আর টিকা নেওয়ার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৭৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023