শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

৪০ যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবে তিনজন নিহত হয়েছেন। এতে আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়ামের (৮) পরিচয় মিলেছে। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়া বাসিন্দা স্বাস্থ্যকর্মী আসাদুর জামান আসাদ জানান, দুপুর সোয়া ২টায় বোগলাউড়ি ঘাট থেকে ৩৪-৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বিশরশিয়ার উদ্দেশে যাচ্ছিল। লক্ষ্মীপুর চরের সামনে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। এ সময় লিলিমন ও সিয়ামসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নৌকাডুবিতে তিনজন মারা গেছে বলে জেনেছি। অনেকে নিখোঁজ রয়েছে। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারে অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023