শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে পালিত সন্তান নিয়ে বিরোধে নারীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে পালিত সন্তান নিয়ে বিরোধের জের ধরে শামিমা আক্তার (২৩) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে শামিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। শামিমা নন্দীগ্রাম উপজেলার রনবাঘা সোনাপুকুরিয়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।
স্থানীয়রা জানান, তিন মাস আগে একই গ্রামের রেহেনা নামের এক নারীর ছয় মাস বয়সী ছেলে সন্তান আব্দুল্লাহকে পালিত হিসেবে গ্রহন করেন শামিমা আক্তার। রেহেনা পক্ষাঘাতগ্রস্থ হওয়ার তার সন্তানকে দেয়ার পাশাপাশি সন্তানের ভরন পোষন বাবদ ৩০ হাজার টাকা শামিমাকে দেয়। তিন মাস পর আব্দুল্লাহকে লালন পালন করতে পারবে না বলে রেহেনা জানিয়ে দেয়। এতে রেহেনা ৩০ হাজার টাকাসহ আব্দুল্লাহকে ফেরত চায়। কিন্তু শামিমা টাকা ফেরত দিতে অস্বিকৃতি জানায়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রেহেনার বোন সফুরা বেগম শামিমার বাড়িতে গিয়ে টাকাসহ সন্তান ফেরত চান। এনিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে রাতে রেহেনার পরিবারের লোকজন শামিমার বাড়ি থেকে আব্দুল্লাহকে নিয়ে চলে যায়। এরপর নিজ বাড়িতে শামিমা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023