শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নওগাঁয় ৭ কোটি টাকার বেলে পাথরের পিলার খণ্ড জব্দ, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

নওগাঁর নিয়ামতপুরে একটি বাড়ি থেকে সাড়ে ১২ মণ ওজনের প্রাচীন বেলে পাথরের পিলার খণ্ড (কষ্টিপাথর সাদৃশ্য) জব্দ করেছে র‌্যাব-৫। এ সময় দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আব্দুস ছামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও মৃত এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌকির বলেন, গোপন সংবাদে র‌্যাবের সদস্যরা নিয়ামতপুর উপজেলার সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আশিকুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। বাড়ি থেকে প্রাচীন বেলে পাথরের একটি পিলারের খণ্ড (কষ্টিপাথর সাদৃশ্য) জব্দ করা হয়। যার ওজন প্রায় ৫০০ কেজি। প্রত্নতাত্ত্বিক এ নিদর্শনটির মূল্য প্রায় সাত কোটি টাকা। এ সময় বাড়ির মালিক আশিকুল ইসলাম এবং তার সহযোগী সাদেকুর রহমানকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতাররা বিভিন্ন ব্যক্তিদের কাছে উল্লেখিত বেলে পাথর সঞ্চয় ও বিক্রির চেষ্টা করছিলো। তারা নিজ এলাকায় মানুষের মধ্যে বিভিন্ন কুসংস্কারমূলক গুজব ছড়াচ্ছিলো। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ হলে পাথরটি প্রত্নতাত্ত্বিক বদলগাছীর ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুর জাদুঘর হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023