শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

হঠাৎ পায়ে টান ধরলে যে ফল খেলে সারবে ব্যথা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

হেলথ ডেস্ক

অনেক সময় শরীরচর্চা করতে গিয়ে কিংবা দীর্ঘক্ষণ শুয়ে বা বসে থাকলেও পায়ে টান ধরতে পারে। এমন সমস্যার সম্মুখীন নিশ্চয়ই অনেকেই হয়েছেন।

এমনটি হলে হঠাৎ আর পা নাড়ানো যায় না। পা সোজা করতে গেল টান লেগে ব্যথা করে। এমন ক্ষেত্রে কী করবেন অনেকেই বুভে উঠতে পারেন না।

একই ধরনের সমস্যা হয় মাসিকের সময়েও। পেট ও কোমরের পেশিতে হঠাৎ টান ধরায় এমনটি ঘটে। এ ধরনের সমস্যার ক্ষেত্রে চিকিৎসকরা বারবার রোগীকে পানি খাওয়ার পরামর্শ দেন।

অনেক চিকিৎসকদের মতে, শরীর পর্যাপ্ত পরিমাণ পানি না পেলে বা পানিশূন্যতা দেখা দিলে পেশিতে টান ধরতে পারে। এ ছাড়াও অনেক সময় পেশির উপর অতিরিক্ত চাপ বা রক্ত চলাচলে সমস্যার কারণেও এমনটি হতে পারে।

কারও কারও ক্ষেত্রে এ সমস্যায় প্রায়ই দেখা দেয়। কারণ একদিন অতিরিক্ত পানি খেলেই তো আর এ সমস্যার সমাধান হবে না। নিয়মিত পর্যাপ্ত পানি খেতে হবে।

অনেক চিকিৎসকরাই বলেন, হঠাৎ পায়ে টান ধরলে কয়েক ধরনের ফল খেলে উপকার মেলে। জেনে নিন এমন সমস্যা কমাতে কোন ফল খাবেন-

জানলে অবাক হবেন, কলা এক্ষেত্রে খুবই কার্যকর। যেকোনো সময়ে হঠাৎ ব্যথা শুরু হলে কলা খেতে পারেন। কিছুক্ষণের মধ্যেই ফল পাবেন।

চিকিৎসকদের মতে, কলায় পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় পায়ে টান ধরার সমস্যায় দ্রুত সারে। নিয়মিত কলা খেলে এই সমস্যা অনেক কমিয়ে আনা যায়।

তবে কলাই একমাত্র সমাধান নয়। যেসব ফলে পটাশিয়াম বেশি থাকে সেগুলো খেতে পারেন। মাসিকের সময় নিয়মিত কোমর ও তলপেটের যন্ত্রণা দূর করতে ডাবের পানি খাওয়ার অভ্যাস করুন।

এতেও ধীরে ধীরে এমন টান ধরার সমস্যা কমবে। পাশাপাশি তরমুজ ও অ্যাভোকাডোও খেতে পারেন। এছাড়াও শরীরের পানির ঘাটিতি পূরণে রসালো ফলগুলোও খেতে পারেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023