রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৬ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

এই একদিনে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনজন, ১৪ নম্বর ওয়ার্ডে দুজন এবং ৩ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১১১ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১১৩। বর্তমানে রাজশাহীর ৬০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নাটোরের পাঁচজন, নওগাঁর ১৬ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার দুজন, চুয়াডাঙ্গার একজন, মেহেরপুরের দুজন এবং ঝিনাইদহের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন।

এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৫৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে চারজনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৫ দশমিক ৬৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023