শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

গুগলের ২৩তম জন্মদিন আজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ২৩তম জন্মদিন আজ (২৭ সেপ্টেম্বর)। ২৩ বছর আগে ১৯৯৮ সালে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডির দুই শিক্ষার্থী ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন।

বিশ্বের ১৫০টি ভাষায় তথ্য দিয়ে থাকে গুগল। এখন সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ইন্টারনেটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ গুগলের যাত্রা শুরু ল্যারি ও সের্গেইয়ের একাডেমিক প্রকল্প হিসেবে।

একটি বড় আকারের অনুসন্ধান ইঞ্জিনের প্রোটোটাইপ তৈরি করা নিয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেন তারা। তারা মূলত এমন একটি ওয়েবসাইট তৈরি করতে চেয়েছিলেন। এর মাধ্যমে অন্য ওয়েবপেজগুলোর একটা তুলনামূলক তালিকা করা যাবে।

ওয়েবসাইটের নাম গুগল হওয়ার কারণও বেশ মজাদার। গাণিতিক হিসাবের গোগল (googol) শব্দটি ভুল করে লেখায় নাম পড়ে যায় গুগল। গোগল (googol) শব্দের মানে হলো ১ এর পর ১শটি শূন্য।

ওয়েবসাইটটি যে বিপুল পরিমাণ উপাত্ত ঘাঁটাঘাঁটি, অনুসন্ধান করবে, সেটা এই নাম দিয়ে বোঝাতে চেয়েছিলেন তারা।

ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে গুগলের প্রধান কার্যালয় অবস্থিত।

বর্তমানে সুন্দর পিচাইয়ের নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ লাখ ৪০ হাজার কর্মী কাজ করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023