শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

ডেঙ্গুতে মৃত্যু ২, শনাক্ত ২১৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২১৪ জন। এর আগে গতকাল রোববারও দুই জনের মৃত্যু হয়েছিলেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২১৪ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৩ জন এবং ঢাকার বাইরে ৫১ জন ভর্তি আছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২২০ জন রোগী ভর্তি আছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫১৯ জন। মারা গেছেন ৬৩ জন।

মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৫৮ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুইজন করে এবং রাজশাহী বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023