শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

ফাইজারের আরো ২৫ লাখ টিকা আসছে আজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আজ সোমবার আরো ২৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে দেশে। ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ারলাইন্স কার্গো বিমানে রাত ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান পৌঁছানোর কথা রয়েছে।

রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভ্যাকসিনগুলো গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্যখাতের অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ ভ্যাকসন দেশে এসেছে। আজ আরো ২৫ লাখ ডোজ এলে এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023