শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বৃদ্ধ নানার ধর্ষণে প্রতিবন্ধী নাতনি অন্তঃসত্ত্বা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকার ধামরাইয়ে বৃদ্ধ নানার (৬০) ধর্ষণের শিকার হয়ে প্রতিবন্ধী নাতনি (২৫) অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাজেদা বেগম নামে ধর্ষকের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ধর্ষণের ঘটনা জানাজানি হলে গতকাল শনিবার রাতেই ধামরাই থানায় ওই নানা ও তার এক সহযোগীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন-ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামের ছফুর উদ্দিন ও একই এলাকার মোয়াজ্জেমের স্ত্রী সাজেদা বেগম।

পুলিশ জানায়, গত কয়েকমাস আগে নিয়মিত যাতায়াতকালে প্রতিবন্ধী নাতনির বাড়িতে তাকে একাধিকবার ধর্ষণ করেন ওই নানা। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি ওই পরিবারের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তার পরীক্ষা করানো হলে গর্ভকাল ধরা পড়ে। পরে ওই নারীকে জিজ্ঞাবাদ করলে সে ওই নানার কথা জানিয়ে দেয়।

আর এ ঘটনা জানাজানি না করার জন্য প্রতিবন্ধী নাতনিকে ভয়ভীতি দেখান ওই নানার সহযোগী অপর আসামি। পরে পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, রাতে লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ধর্ষকের সহযোগী ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তবে প্রধান আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023