শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

চলন্ত ট্রেন থেকে যাত্রীর পার্স ছিনিয়ে নেমে গেল দুর্বৃত্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

চলন্ত ট্রেন থেকে এক নারী যাত্রীর পার্স (ছোট হাতব্যাগ) ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে নেমে গেল দুর্বৃত্ত। শনিবার সকালে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনটির কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগী কিংবা আশপাশের সহযাত্রীদের এ ঘটনা চেয়ে চেয়ে দেখা ব্যতীত আর কিছুই করার ছিল না।

তবে যাত্রীরা কিছু করতে না পারলেও ওই দুর্বৃত্তের তিনটি ছবি তুলেছেন একজন। তা সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। লোকজন আশা করছেন, এ ছবি দেখে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাকে গ্রেপ্তার করতে পারবে।

বাংলাদেশ রেলওয়ে ফ্রেন্ডস ফোরাম, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল, তিতাস কমিউটার ফেসবুক পেজসহ বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে এ ঘটনার ছবি।

এ ব্যাপারে ভৈরব জিআরপি থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে ওই ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। তার নাম সানি প্রকাশ। ইতোমধ্যে তাকে আটকের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তাকে আটকের অভিযান অব্যাহত থাকবে বলে জাানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023