শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের ক্লিনিক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা তেঘরিয়া গ্রামের আব্দুস সামাদ মনুর স্ত্রী ও ছেলে।

পুলিশ জানায়, বিকেলে আব্দুল কাদের আমন খেতে পানি দিতে নিজের সেচ পাম্পের ঘরে যায়। মেশিন চালু করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ছেলে বাড়ি ফিরে না আসলে মা এগিয়ে যায় সেচ পাম্পের ঘরে।

সেখানে গিয়ে ছেলেকে ধরা মাত্র মাও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা টের পেয়ে মা ও ছেলে মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ ইকবাল বলেন, বৈদ্যুতিক পানির পাম্পটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। তা বুঝতে না পেরেই অসাবধনতা বসত আব্দুল কাদের পানির পাম্পে হাত দেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ছেলের দেহে হাত দিয়ে মা আফরোজাও মারা যান।

সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023