শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সংক্রমণ ছড়ালে বন্ধ হবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। এখনো অতিমারি শেষ হয়নি। আমরা কখনো যদি মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

শনিবার শিল্পকলা একডেমিতে বঙ্গবন্ধু-বাপু এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোথাও এমন পরিস্থিতি তৈরি হয়নি। যদি হয় আমরা ব্যবস্থা নেব। কিছু জায়গায় সংক্রমণের ঘটনা ঘটছে। প্রাথমিক স্তরের বিষয়টি দেখভাল করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেরটা দেখছি।

দীপু মনি বলেন, আমরা আমাদের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে যেখানে সমস্যা হয়েছে বিশেষ করে মানিকগঞ্জের একটি স্কুলের শিক্ষার্থী মারা গেছেন। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানায়।

আমরা সেই কেসটি নিয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। সেই শিক্ষার্থী মাত্র ১ বার ১৫ তারিখে স্কুলে এসেছিলো। তার ৬/৭ দিন পর তার আক্রান্তের খবর পাওয়া যায় এবং সে মৃত্যুবরণ করে।

দীপু মনি বলেন, আমাকে অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছে এই স্কুলে এতজন আক্রান্ত, ওই স্কুলে এতজন অসুস্থ। আমি খোঁজ নিচ্ছি, অনুসন্ধান করছি কিন্তু এমন কিছুই পাচ্ছি না।

তবে আমরা সজাগ দৃষ্টি রাখছি। কোন অভিযোগ পাওয়া মাত্র আমরা সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ করছি ও প্রয়োজনে ব্যবস্থা নিচ্ছি।

নভেম্বরে মাসের মাঝামাঝিতে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে দীপু মনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে। এজন্য পরীক্ষার্থীদের পড়াশুনার আহ্বান জানান তিনি

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন প্রাক-প্রাথমিকে ক্লাসের কোন সুযোগ নেই। টিভি ও অনলাইনে ক্লাস চলছে। বাচ্চারা সেখান থেকেও ক্লাস করতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023