শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে ৫ ফুট লম্বা একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গঙ্গামতি সৈকতের তেত্রিশকানি এলাকায় ওই ডলফিনটি দেখা যায়।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ভোরে জোয়ারের পানিতে মৃত ডলফিনটি এখানে ভেসে আসে। খবর পেয়ে আমাদের টিম সেখানে পর্যবেক্ষণ করেছে। দু-একদিন আগে এটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল জানান, এর আগে ১৬ সেপ্টেম্বর এই পয়েন্টে একটি মৃত ডলফিন পাওয়া যায়। আজও একটি ভেসে আসে। ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ নিয়ে চলতি বছরে প্রায় ২১টি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এলো। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।

পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, মৃত ডলফিন উদ্ধারের খবর পেয়েছি। মৃত ডলফিনটিকে মাটিতে পুঁতে ফেলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023