শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবা ও ১২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় বগুড়ার পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ১২০ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের একটি অভিযানিক দল বুধবার বগুড়া-ঢাকা মহাসড়কের গাড়ই বাস স্ট্যান্ড ও মাঝিড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল মাদকদ্রব্যসহ ৫ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মাঝিড়া এলাকায় চট্রগ্রাম থেকে রংপুর গামী শ্যামলী পরিবহনের একটি বাস(ঢাকা মেট্রো-ব-১৫-২১৬০) থামিয়ে তল্লাশী করে। এ সময় উখিয়া থেকে আগত মাদক ব্যবসায়ী মংচিং চাকমার(২৫) দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মংচিং চাকমা চট্রগ্রামের উখিয়া থানার চ্যামছড়ি এলাকার মংকাই গং চাকমার ছেলে। এদিকে একই দ গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-ঢাকা মহাসড়কের গাড়ই বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় বগুড়া থেকে ঢাকা অভিমুখী হান্নান পরিবহনের একটি যাত্রীবাহী বাস(ঢাকা মেট্রো-ব-১৪-২৩৮০) তল্লাশী করে ৭০ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাহেব আলী(২৮) ও দিনাজপুর জেলা সদরের মুরাদপুর মোল্লাপাড়া এলাকার কুদ্দুস আলীর ছেলে জয়নুল আলম(২৯)। এ ঘটনায় শেরপুর থানায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া একই স্থানে পৃথক অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। এ সময় ফেন্সিডিল বহনের কাজে একটি মোটরসাইকেল(ঢাকা মেট্রো-ল-২৩-৬৭৮১) জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালুয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে নাজির হোসাইন (৩২) ও তার স্ত্রী আরজুমান আক্তার আরজিনা(২৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023