শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় র‌্যাব ১২ এর মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্ব নাথপুর এলাকার মোঃ জহর আলীর ছেলে মোঃ বকুল ইসলাম বাদশা (২২)। জানা গেছে, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা-নওগাঁ থেকে শ্যামলী এনআর পরিবহণে যাত্রীবাহি বাসে একটি বড় মাদকের চালান নওগাঁয় যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া জেলার আদমদীঘি থানার আদমদীঘি পশ্চিম বাজারের বগুড়া-নওগাঁ মহাসড়কে পাকা রাস্তায় মাদক বিরোধী চেকপোষ্ট বসিয়ে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে যাত্রীবাহি বাসে মোঃ বকুল ইসলাম বাদশাকে ৮ কেজি গাঁজা, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার আদমদীঘি থানায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023