শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

রোগীর বদলে অ্যাম্বুলেন্সে যাচ্ছিল গাঁজা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

অ্যাম্বুলেন্সে রোগীর সিটে লুকিয়ে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় অ্যাম্বুলেন্সটি।

গ্রেফতাররা হলেন- মো. হাবিবুর রহমান লিটন (৪৩) ও মো. জাহাঙ্গীর আলম (৩৩)।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে র‌্যাব ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় মঙ্গলবার একটি অভিযান চালানো হয়। এসময় অ্যাম্বুলেন্সে রোগীর সিটের ফোম কাভারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে সাড়ে ৩১ কেজি গাঁজা পাচারের চেষ্টা করা হয়। পরে গ্রেফতার করা হয় দুই মাদক কারবারিকে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ এক হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023