রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় কুষ্টিয়ার একজন মারা গেছেন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় একজন এবং করোনা উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন।

এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২৩ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন।

এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮১ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023