শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

ডিগ্রি স্তরের ৮৪১ জন শিক্ষক এমপিওভুক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ডিগ্রিস্তরের ৮৪১ জন শিক্ষকের এমপিওভুক্তির আদেশ দিয়ে সোমবার প্রজ্ঞাপণ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর এ প্রজ্ঞাপন জারি করা হয়।

রাজপথে দীর্ঘ আন্দোলন, মামলা-মোকাদ্দমা আর হয়রানির পর অবশেষে এমপিওভুক্ত হলেন তারা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ কামরুল হাসান সোমবার প্রজ্ঞাপন জারির সত্যতা স্বীকার করে বলেন, ৮৪১ শিক্ষককে এমপিওভুক্ত করা হলে বছরে ২৫ কোটির বেশি টাকা খরচ হবে। তবে এক দশকের বেশি সময় বিনাবেতনে চাকরি করা এই শিক্ষকদের মানবেতর জীবনযাপনের অবসান হবে।

মো. কামরুল হাসান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে তিনটি শর্তে ৮৪১ জন শিক্ষকের এমপিওভুক্তির আদেশ জারি করা হয়।

শর্ত তিনটি হলো- সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি স্তরটি সরকারি এমপিওভুক্ত হতে হবে, এমপিও নীতিমালা অনুযায়ী তৃতীয় শিক্ষক নিয়োগকালীন যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং নিয়োগকালীন বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত হতে হবে। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখের মধ্যে নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্ত করতে হবে। এবং আগে তৃতীয় শিক্ষক নিয়োগ করা হয়নি এমন কোনো প্রতিষ্ঠানে নতুন করে তৃতীয় শিক্ষক নিয়োগ করা যাবে না।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রি স্তরের প্রতিটি ঐচ্ছিক বিষয়ে দু’জন শিক্ষকের নিয়োগসহ এমপিওভুক্তির বিধান রয়েছে।

অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত শিক্ষাপ্রতিষ্ঠান অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশন অনুযায়ী ডিগ্রি স্তরে প্রতি ঐচ্ছিক বিষয়ে তিনজন শিক্ষক নিয়োগের বিধান আছে। এ বিধান থাকলেও শুধু প্রথম নিয়োগপ্রাপ্ত দু’জন শিক্ষককে এমপিওভুক্ত করা হয়, তৃতীয় শিক্ষককে এমপিওভুক্ত করা হয় না।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, ২০১৮ সালের ২ জানুয়ারি ডিগ্রি স্তরের ১৫৩ তৃতীয় শিক্ষককে এমপিওভুক্ত করা হয়। একই বছরের ২৮ আগস্ট ২০১০ সাল পর্যন্ত বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে অধিকাংশ তৃতীয় শিক্ষক এমপিওভুক্ত হলেও ২০১০ সালের পর বিভিন্ন ডিগ্রি কলেজে নিয়োগপ্রাপ্ত ৮৪১ জন তৃতীয় শিক্ষককে এমপিওভুক্ত করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) ডা. সৈয়দ ইমামুল হোসেন বলেন, তৃতীয় শিক্ষক পদটি রেগুলার এমপিওভুক্ত পদ নয়। তাদের এমপিওভুক্ত করতে হলে আর্থিক বিষয়টির কথা আসে। তাই অর্থ মন্ত্রণালয়ের সম্মতির জন্য এক সপ্তাহ আগে চিঠি দেওয়া হয়েছিল। অর্থ মন্ত্রণায়ের অনুমোদন পাওয়ায় পর এমপিওভুক্ত করা হলো।

তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করেত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ৮৪১ তৃতীয় শিক্ষককে এমপিওভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ ডিগ্রি তৃতীয় শিক্ষক পরিষদের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক রুমানা পারভীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023